এই ইনভয়েস মেকার দিয়ে কী করা যায়
ফেসবুক পেজে বিক্রি করলেও প্রতিটা পার্সেলের সাথে একটা ক্যাশ মেমো বা ইনভয়েস দিলে কাস্টমার বেশি ভরসা পায়, আর রিটার্ন বা অভিযোগের সময় হিসাব মেলানো সহজ হয়। এখানে নিজের দোকানের নাম, ফোন আর লোগো দিয়ে কয়েক সেকেন্ডে ইনভয়েস বানাতে পারবেন:
- প্রোডাক্ট, পরিমাণ আর দাম — যত লাইন দরকার।
- ডেলিভারি চার্জ, ছাড়, আর অগ্রিম নেওয়া টাকা।
- ক্যাশ অন ডেলিভারিতে কত নিতে হবে — আলাদা করে বড় অক্ষরে, যাতে রাইডার আর কাস্টমার দুজনেরই ভুল না হয়।
- বাংলা বা ইংরেজি — যেকোনো ভাষায় ইনভয়েস।
PDF বানাবেন কীভাবে
"প্রিন্ট / PDF সেভ" চাপলে প্রিন্ট উইন্ডো খুলবে। প্রিন্টার থাকলে সরাসরি প্রিন্ট করুন। PDF চাইলে প্রিন্টারের জায়গায় "Save as PDF" বাছুন — ফোনেও কাজ করে। PDF হোয়াটসঅ্যাপে কাস্টমারকে পাঠিয়ে দিতে পারেন।
ইনভয়েসে যা অবশ্যই রাখবেন
- কাস্টমারের পুরো ঠিকানা — থানা আর জেলাসহ। ভুল জোনে পার্সেল গেলে রিটার্ন বাড়ে।
- মোট টাকা আর COD-তে কত নিতে হবে — দুটো আলাদা।
- আপনার ফোন নম্বর, যাতে কাস্টমার সমস্যা হলে সরাসরি যোগাযোগ করতে পারে।
অর্ডারগুলো একটা জায়গায় লিখে রাখতে চাইলে নিচের ফ্রি অর্ডার ট্র্যাকার শিটটা নিন। আর দাম ঠিকমতো রাখা হয়েছে কিনা দেখতে দাম ক্যালকুলেটর ব্যবহার করুন।