একটা ফেরত পার্সেলে আসলে কত যায়
ফেরত পার্সেল মানে শুধু "বিক্রি হলো না" না। টাকা যায় কয়েক জায়গায়:
- যাওয়ার কুরিয়ার চার্জ — কাস্টমার দেয়নি, আপনি দিয়েছেন।
- ফেরত আসার চার্জ — অনেক কুরিয়ার ঢাকার বাইরের রিটার্নে আলাদা চার্জ কাটে।
- প্যাকেট — আবার নতুন করে প্যাক করতে হয়।
- বিজ্ঞাপন — যে টাকায় অর্ডারটা এসেছিল, সেটা আর ফেরত আসে না।
- নষ্ট মাল — কিছু প্যাকেট ভেজা, চাপা বা খোলা অবস্থায় ফেরে।
এগুলো যোগ করলে একটা ফেরত পার্সেলের ক্ষতি প্রায়ই একটা ডেলিভারি হওয়া অর্ডারের লাভের চেয়ে বেশি হয়।
রিটার্ন কমানোর সবচেয়ে কাজের তিনটা উপায়
- পাঠানোর আগে কনফার্ম। একটা ফোন বা মেসেজে প্রোডাক্ট, ঠিকানা আর মোট টাকা মিলিয়ে নিন।
- ঠিকানায় থানা আর জেলা আলাদা। আমাদের নিজেদের ডেটায় থানা বাদ পড়ে ভুল জোনে যাওয়া পার্সেলের রিটার্ন প্রায় দ্বিগুণ ছিল।
- কাস্টমারের আগের রেকর্ড দেখা। যে নম্বরে অনেক পার্সেল ফেরত গেছে, সেখানে ডেলিভারি চার্জ অগ্রিম চান।
পুরো নিয়ম পড়ুন রিটার্ন কমানোর লেখায় আর ফেক অর্ডার চেনার লেখায়।