Free tools

প্রোডাক্টের দাম ক্যালকুলেটর — আসল লাভ কত থাকে

কেনা দাম, প্যাকেট, কুরিয়ার, বিজ্ঞাপন আর রিটার্ন ধরে প্রতি অর্ডারে আসল লাভ আর কত দাম রাখলে লাভ থাকবে — বিনা খরচে হিসাব করুন।

আপনার সংখ্যা

ফলাফল

প্রতি পাঠানো অর্ডারে গড় লাভ
ডেলিভারি হলে লাভ
ফেরত এলে ক্ষতি
মাসে আনুমানিক লাভ
লাভ-ক্ষতি সমান হয় যে দামে
৩০% লাভ রাখতে দাম রাখুন অন্তত

সব হিসাব আপনার ব্রাউজারেই হয়, কোনো তথ্য আমাদের কাছে আসে না। সংখ্যাগুলো আনুমানিক — নিজের কুরিয়ার আর খরচের আসল সংখ্যা বসান।

এই ক্যালকুলেটর কীভাবে হিসাব করে

অনেকে দাম ঠিক করেন "কেনা দামের দ্বিগুণ" নিয়মে। সমস্যা হলো, এতে বিজ্ঞাপন, কুরিয়ার আর রিটার্নের খরচ ধরা থাকে না। এই ক্যালকুলেটর প্রতিটা পাঠানো অর্ডারকে দুই ভাগে দেখে:

  • ডেলিভারি হলে: বিক্রির দাম আর ডেলিভারি চার্জ আসে; কেনা দাম, প্যাকেট, কুরিয়ার চার্জ, COD চার্জ আর ওই অর্ডারের বিজ্ঞাপন খরচ বাদ যায়।
  • ফেরত এলে: মাল ফেরত আসে, কিন্তু প্যাকেট, যাওয়া-আসার কুরিয়ার চার্জ আর বিজ্ঞাপনের টাকা যায়।

তারপর রিটার্ন রেট দিয়ে দুইটার গড় করে — এটাই "প্রতি পাঠানো অর্ডারে গড় লাভ"। এই সংখ্যাটা যদি শূন্যের নিচে হয়, তাহলে যত বেশি অর্ডার, তত বেশি লস।

"লাভ-ক্ষতি সমান" দাম মানে কী

এই দামের নিচে বিক্রি করলে, রিটার্ন আর বিজ্ঞাপন ধরে আপনি টাকা হারাচ্ছেন। এর ওপরে যত, তত লাভ। আমরা সাধারণত দেখি অন্তত ৩০% লাভ থাকলে অফার, মাঝে মাঝে ফ্রি ডেলিভারি আর হঠাৎ বেড়ে যাওয়া বিজ্ঞাপনের খরচ সামলানো যায়।

দাম না বাড়িয়ে লাভ বাড়ানোর উপায়

  • রিটার্ন কমান। রিটার্ন রেট ১০% থেকে ৫%-এ নামালে কী হয়, ঘরে সংখ্যা বদলে দেখুন। কীভাবে নামাবেন, সেটা আছে রিটার্ন কমানোর লেখায়।
  • কম্বো বা ন্যূনতম পরিমাণ। কম দামের প্রোডাক্টে একটা পার্সেলে কয়েকটা পাঠালে কুরিয়ার চার্জ ভাগ হয়ে যায়।
  • বিজ্ঞাপনের খরচ প্রতি অর্ডারে মাপুন। মাসের মোট বিজ্ঞাপন খরচ ভাগ মোট অর্ডার — লাইক বা মেসেজের সংখ্যা না।

দাম ঠিক করার পুরো আলোচনা পড়ুন প্রোডাক্টের দাম ঠিক করার লেখায়।

আরও ক্যালকুলেটর